Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Vande Bharat:: দুর্ঘটনার কবলে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, হতাহতের খবর নেই

Vande Bharat:
Vande Bharat:

 

পূর্ব বর্ধমান, ২৪ জানুয়ারি : পূর্ব বর্ধমান জেলায় দুর্ঘটনার কবলে পড়ল আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। প্লাটফর্মের গা ঘেঁষে ঘষটাতে ঘষটাতে ছোটে দ্রুতগামী ট্রেনটি। তাতে বেশ কয়েকটি কামরার পাদানি ভেঙে যায়। এর ফলে প্রায় এক ঘণ্টা ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে ছিল আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। যদিও এই দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলেই খবর।

রেল সূত্রে খবর, একাধিক কামরার পাদানি ভেঙে যাওয়ায় বর্ধমান-রামপুরহাট লুপলাইনের ভেদিয়া স্টেশনে বুধবার সকাল ৭.৩৫ মিনিট থেকে ৮.৩৭ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। কোনও কারণে প্লাটফর্মের সঙ্গে ধাক্কা লাগার জন্যই একাধিক কামরার পাদানি ভেঙে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তৎপর হন রেলকর্মীরা। প্রায় ঘন্টাখানেক ধরে মেরামতির পর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।


You might also like!