Breaking News

 

West Bengal

2 years ago

Suvendu Adhikari:যাদবপুর কাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়েরে 'না' হাইকোর্টের

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ১৯ অক্টোবর  : পঞ্চমীতে আদালতের রায়ে স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাদবপুরের পড়ুয়া মৃত্যুর ঘটনার মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে স্বস্তি পেয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন খারিজ করেছে হাইকোর্ট।

পড়ুয়া মৃত্যুর প্রতিবাদে বিজেপির সমাবেশে যোগ দেন বিরোধী দলনেতা। সেই সময় ৮বি বাসস্ট্যান্ডের সামনে যাদবপুর থানার কর্তব্যরত পুলিশ আধিকারিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে শুভেন্দু বিরুদ্ধে। এমনকী 'কুকথা' বলতে শোনা যায় শুভেন্দুবাবুকে।

বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি ছিল। শুভেন্দুবাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সেনগুপ্ত বলেন, 'ঘটনার দিন শুভেন্দু অধিকারী যে ভাষা প্রয়োগ করেছেন, তা নির্দিষ্টভাবে কারও ক্ষেত্রে নয়। খুব সাধারণভাবে ব্যবহার করেন। তবে এমন পদমর্যাদার ব্যক্তিদের জনসমক্ষে এমন ভাষা প্রয়োগ করা উচিত নয় বলে মনে করে আদালত। সেক্ষেত্রে ব্যক্তির পদের প্রতি মানুষের খারাপ ধারণা তৈরি হতে পারে।'

বিচারপতি সেনগুপ্তর আরও মন্তব্য, 'জনসমক্ষে এই ধরনের মন্তব্য করা উচিত না বলেই মনে করছি। তারপরও আদালত মনে করে কুকথার জন্য তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলার ধারা প্রয়োগ করা যায় না। শুভেন্দুর তরফে দায়ের করা এফআইআর খারিজ মামলায় কোনও নির্দেশ দিচ্ছে না আদালত।' আগামী ১৭ ও ১৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

You might also like!