West Bengal

2 years ago

Anupam Hazra : বারংবার দলকে অস্বস্তির মুখে ফেলেছেন তিনি! বিজেপির অনুপমকে নিয়ে কি সিদ্ধান্ত শাহের

Amit Shah & Anupam Hazra (File Picture)
Amit Shah & Anupam Hazra (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিজেপিতে তেমন গুরুত্বপূর্ণ পদ না হলেও অনুপম হাজরা দলের সর্বভারতীয় সম্পাদকদের অন্যতম। তবে বাংলায় বিশেষ কোনো দায়িত্ত নেই তাঁর। ইদানীং তিনি রাজ্যে নেতৃত্বের ‘চোখে আঙুল দাদা’ হয়ে উঠতে চাইছিলেন। এবং বিভিন্ন বিষয়ে দলবিরোধী মন্তব্য করে রাজ্য নেতৃত্বকে অস্বস্তিতে ফেলছিলেন। বিজেপির পক্ষ থেকেই ওইসময় অনুপমকে দল থেকে বহিষ্কারের দাবি উঠেছিল।

সেই সময় এক সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।  শাহের মন্ত্রক ঠিক করে থাকে কোন নেতা কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন এবং কোন পর্যায়ের পাবেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এত দিন কেন্দ্রের ‘ওয়াই ক্যাটেগরি’-র নিরাপত্তা পেতেন তিনি। গত ৫ ডিসেম্বর অনুপমকে জানিয়ে সেই নিরাপত্তা তুলে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, এর পরেই বোলপুর ছেড়ে দিল্লি চলে গিয়েছেন প্রাক্তন সাংসদ।

You might also like!