Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Habra Hospital News: হাসপাতালে বিড়িতে সুখটান রোগীর! আচমকাই বিড়ির আগুন থেকে অগ্নিকাণ্ড

Habra State General Hospital (File Picture)
Habra State General Hospital (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাসপাতালের ওয়ার্ডেই সুখটান মহিলা রোগীর যার জেরে চুলে আগুন লেগে হলুস্থুলকাণ্ড। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের ওই রোগীকে স্থানান্তরিত করা হয়েছে বারাসত মেডিক্যাল কলেজে হাসপাতালে। আহত রোগীর নাম অরুণা অধিকারী।

জানা গিয়েছে অরুণা অধিকারী মহিলা ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধিন ছিলেন। অক্সিজেন চলাকালীন বিড়ির সুখটান দিতে গিয়ে ঘটে যায় এই বিপত্তি। বিড়ির আগুনে চিকিৎসাধিন অরুণা অধিকারীর মুখের কিছুটা অংশ ও চুলের কিছুটা অংশ পুড়ে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই রোগীকে স্থানান্তরিত করা হয়েছে বারাসাত মেডিক্যাল কলেজে হাসপাতালে। তবে যথা সময়ে নজরে না এলে এই ঘটনা থেকে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেই মনে করা হচ্ছে। আতঙ্ক ছড়ায় মহিলা ওয়ার্ডের চিকিৎসাধীন অন্যান্য রোগীদের মধ্যেও।

You might also like!