Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Garland of shoes in cpm candidate's picture :অন্ডালের কাজোড়ায় পরাজিত বাম প্রার্থীর ছবিতে জুতোর মালা

Garland of shoes in left candidate's picture
Garland of shoes in left candidate's picture

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নির্বাচনে পরাজিত। আর তাই বামপ্রার্থীর ছবিতে জুতোর মালা পরানো হল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ডালের কাজোড়া বাজারে। অভিযোগের আঙ্গুল তৃণমূলের দিকে।

ঘটনায় জানা গেছে, অন্ডালের কাজোড়া গ্রাম পঞ্চায়েতের ১৮৭ নম্বর সংসদে এবার বাম প্রার্থী ছিলেন প্রদীপ কুমার মন্ডল। তিনি আবার সিপিএমের জেলা কমিটির সদস্য তুফান মন্ডল এর ভাই। এছাড়াও এলাকার প্রগতিশীল পাঠাগারের সম্পাদকও। মঙ্গলবার পঞ্চায়েত ভোটের গননায় তৃণমূল প্রার্থীর কাছে ২০৪ ভোটে পরাজিত হয়েছেন তিনি। আর তার পরে প্রদীপ বাবুর বিরুদ্ধে উপহাস করা শুরু হয়েছে। অভিযোগ, কাজোড়া বাজার মোড়ে তার ছবি সহ ভোট প্রচারের একটি ফ্লেক্স লাগানো ছিল। এদিন রাতে ওই ফ্লেক্সটিতে ফুলের মালার সঙ্গে জুতোর মালা টাঙিয়ে দেওয়া হয়েছে। বুধবার সকালে বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রদীপবাবু বলেন," তৃণমূলের লোকজনেরাই এ কাজ করেছে।" ঘটনা প্রসঙ্গের সিপিএম নেতা তুফান মন্ডল বলেন," এটাই তৃণমূলের সংস্কৃতির আসল পরিচয়. প্রচারে বাধা দিয়েছে, ভোট লুট করেছে, এখন ফল প্রকাশের পরেও অনৈতিক কাজ করে চলেছে।" যদিও তৃণমূলের অন্ডাল ব্লক সহ-সভাপতি মলয় চক্রবর্তী অভিযোগ অস্বীকার করে বলেন," অভিযোগ ভিত্তিহীন, তৃণমূলের কেউ এ কাজ করেনি। একসময় সিপিএমের সংস্কৃতি ছিল। তৃণমূলের কেউ এধরনের কাজে জড়িত নয়।"


You might also like!