Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

Bengal Weather Forecast: তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে এবার গরমের সতর্কতা

Heat Alert Issued for South Bengal
Heat Alert Issued for South Bengal

 

কলকাতা, ১১ এপ্রিল : চৈত্র মাস শেষ হতে আর হাতেগোনা কয়েক দিন বাকি। তার পরেই গ্রীষ্মের আগমন। তবে বৈশাখ পড়ার আগেই পারদ চড়বে পশ্চিমবঙ্গে। রাজ্যের বিস্তীর্ণ প্রান্তে পাঁচ থেকে সাত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গরম বাড়বে কলকাতাতেও। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি কম।

পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে মূলত শুষ্ক হাওয়া বইছে। তার ফলে ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। আপাতত ঝড়-বৃষ্টির আর সম্ভাবনা নেই। উল্টে চড়বে তাপমাত্রার পারদ। আগামী পাঁচ দিনে সাত ডিগ্রি পর্যন্ত দিনের তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। তার পর কিছু দিন পারদ একই রকম থাকবে। উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

You might also like!