Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Dilip Ghosh:ভোটের ফল নিয়ে নৈরাশ্যে ভুগছে না বিজেপি, দাবি দিলীপ ঘোষের

Dilip Ghosh claims that BJP is not suffering from despair over the results of the polls
Dilip Ghosh claims that BJP is not suffering from despair over the results of the polls

 

কলকাতা, ১০ জুলাই  : পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগের পরেও ভোটের ফল নিয়ে নৈরাশ্যে ভুগছে না বিজেপি। সোমবার প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

আপনারা কি এর পরেও আশাবাদী? কোনও জেলা পরিষদ পাবেন? সোমবার তাঁকে প্রাতঃভ্রমণের সময় এই প্রশ্ন করলে জবাবে বলেন, “হ্যা। আশাবাদী। আমাদের কোর এলাকায় আমরা ভোট করিয়েছি। যেখানে গোলমাল ছিল, সেখানে আমরা আগে থেকেই প্রার্থী দিতেই পারিনি। এমনও হয়েছে, প্রার্থী হতে কেউ রাজি হয়েছে, কিন্তু নামের প্রস্তাবক পাইনি।

ভয়ের পরিবেশ ছিলই। আরও এরকম ২০ শতাংশ মতো জায়গা আছে, যেখানে আমরা প্রার্থী দিয়েছিলাম। কিন্তু ভোট করানো যায়নি। ভোটদাতারা বেরোয় নি। এজেন্ট বসতে পারেননি। দখল হয়ে গেছিল। হ্যাঁ। জেলা পরিষদ পাবো। অবশ্যই পাবো। উত্তর দক্ষিণ মিলিয়ে পাবো। কটা বলা মুশকিল। তবে পাবো অবশ্যই।“


You might also like!