Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Dhupguri:ধূপগুড়ির বিধায়কের শপথের জট কাটছেই না

Dhupaguri MLA's oath is not getting cut
Dhupaguri MLA's oath is not getting cut

 

কলকাতা, ২৭ সেপ্টেম্বর  : চিঠি-চাপাটি থেকে রাজনৈতিক চাপানউতর চলছেই। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের বিধায়ক পদে শপথগ্রহণ নিয়ে শনিবার থেকে টানাপড়েন জারি রয়েছে।

তৃণমূল যখন এ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকাকে তীব্র সমালোচনায় বিদ্ধ করছে, তখন নির্মলবাবু আপাতত তা থেকে একটু দূরেই থাকতে চাইছেন। বুধবার তিনি সাংবাদিকদের জানিয়েছেন, এখন কিছু নয়। রাজ্যপালের ভূমিকা নিয়ে যা বলার পরে বলবেন। শপথগ্রহণ পর্বটা দুগ্গা-দুগ্গা করে মিটে যাওয়ার পর।

গত ৮ সেপ্টেম্বর উপনির্বাচনে জয়ের পর থেকেই ঝুলে রয়েছে নির্মলবাবুর শপথগ্রহণ। চলছে চিঠি-চাপাটি। মঙ্গলবার সন্ধ্যায়ও একটি চিঠি পাঠানো হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে। তাতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে আহ্বান জানিয়েছেন বিধানসভায় গিয়ে নির্মলকে শপথবাক্য পাঠ করাতে।

প্রসঙ্গত, গত শনিবার রাজভবনেই নির্মলের শপথগ্রহণ করাতে চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু শনিবার পরিষদীয় দফতর তাতে সাড়া না দেওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। মঙ্গলবার বিধানসভায় শপথগ্রহণের সবুজ সঙ্কেত দিয়ে চিঠি পাঠায় রাজভবন। সেখানে বলা হয়, ডেপুটি স্পিকার শপথগ্রহণ করাবেন।

যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে তাঁকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। তবে পাশাপাশিই তিনি জানিয়েছেন, স্পিকারের বদলে তাঁকে দিয়ে শপথবাক্য পাঠ করানোটা পরিষদীয় শিষ্টতা এবং রীতির পরিপন্থী। এর পরেই স্পিকার রাজভবনে পাল্টা চিঠি পাঠান। তাতে বলা হয়, রাজ্যপালই নির্মলবাবুকে শপথবাক্য পাঠ করান। কিন্তু সেটা রাজভবনে নয়, বিধানসভায় গিয়ে।


You might also like!