Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Balurghat:বিধ্বংসী আগুন বালুরঘাটে, পুড়ে গেল বাড়ির গ্যারেজে থাকা একটি গাড়ি ও বাইক

Devastating fire Balurghat
Devastating fire Balurghat

 

বালুরঘাট, ২৯ এপ্রিল : বালুরঘাটে বিধ্বংসী আগুনে পুড়ে গেল একটি বাড়ির গ্যারেজে থাকা একটি গাড়ি ও বাইক। সোমবার সকালে বালুরঘাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চকভৃগু শিমুলতলীতে একটি বাড়ির গ্যারাজে আগুন লাগে। সকাল ৭টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে শিমুলতলীর বাসিন্দা বাপ্পাদিত্য মুন্সি ও শিলাদিত্য মুন্সির বাড়িতে। একই বাড়িতে বসবাস করেন তাঁরা। এদিন সকালে এই বাড়ির গ্যারেজের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

এরপরই নিমেষে আগুন ছড়িয়ে পড়ে গ্যারেজের ভিতরে থাকা একটি চার চাকার গাড়িতে। সেই আগুন ছড়িয়ে পড়ে গ্যারেজ লাগোয়া দুটি ঘরেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। বিধ্বংসী আগুনে পুড়ে যায় চার চাকার একটি গাড়ি, একটি বাইক ও একটি সাইকেল। পরিবার ও দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বাড়িতে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে বালুরঘাট দমকল কেন্দ্রের কর্মীরা।


You might also like!