Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Dengue Death:রাজ্যে ফের প্রাণঘাতী ডেঙ্গি, মৃত্যু ডাক্তারি পড়ুয়ার

Dengue Death
Dengue Death

 

বারাসত, ১৫ ডিসেম্বর  : ডেঙ্গির আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের । ডিসেম্বরেও ডেঙ্গিতে মৃত্যু হল ডাক্তারি পড়ুয়ার । বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বারাসতের বেসরকারি হাসপাতালে ডেঙ্গি শক সিনড্রোমে মৃত্যু হল ন্যাশনাল মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া পৃথ্বীরাজ দাস (২১) –এর। এই ঘটনা নতুন করে ভাবাচ্ছে চিকিৎসক মহলকেও। মাঝ ডিসেম্বর, শীতও পড়েছে ভালই। দেখা যায়, শীত পড়লে ডেঙ্গির দাপট কমতে থাকে। অথচ এবার অন্য ছবি। বিশেষ করে এই ছাত্রের মৃত্যু ভাবাচ্ছে চিকিৎসকদের।

এবার প্রথম থেকেই ডেঙ্গি উদ্বেগে রেখেছে রাজ্য প্রশাসনকে। প্রতিবছর পুজোর মুখে ডেঙ্গির প্রকোপ বাড়ে ঠিকই। তবে পুজো মিটতে ডেঙ্গিরও প্রকোপ কমতে থাকে। প্রকৃতি হেমন্তের পরশ পেতেই দাপট কমে ডেঙ্গিবাহী মশার। তবে এবার সে ছবিতে বদল। নভেম্বরেও ডেঙ্গিতে মৃত্যু খবর সামনে এসেছে। আর এবার ভরা ডিসেম্বরে এমন ঘটনা।

এ বছর ডেঙ্গি শুধু কলকাতাই নয়, কাঁপন ধরিয়েছে জেলাতেও। মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনার চিত্রটা ভয়াবহ ছিল এবার। চিকিৎসকদের মতে গত এক দশকে সর্বোচ্চ ডেঙ্গির প্রকোপ দেখা গিয়েছে এবার। মৃত্য়ুও যথেষ্ট চিন্তায় রেখেছিল। গত মাসেও বর্ধমানের এক মহিলা মারা গিয়েছেন। আর এবার ডিসেম্বরে এই ছাত্রের মৃত্যু।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…