Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Sukanta Majumdar:সিপিএম এবং কংগ্রেস মিলেই তৃণমূলকে জিতিয়েছে, দাবি সুকান্তের

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

কলকাতা, ১৩ জুলাই  : পঞ্চায়েত নির্বাচন নিয়ে টানাপোড়েন চলছেই। সেই আবহেই পরবর্তী বিধানসভা নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, সিপিএম এবং কংগ্রেস মিলেই তৃণমূলকে জিতিয়েছে পঞ্চায়েত নির্বাচনে।

সুকান্তবাবুর দাবি, ছদ্মবেশে তৃণমূলের সঙ্গে লড়াই করছে সিপিএম এবং কংগ্রেস। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস জোট বেঁধে লড়াই করলেও তিনি অবাক হবেন না বলে জানালেন। বিজেপি-র সন্ধানদলের সঙ্গে বৃহস্পতিবার রাজভবনে যান সুকান্তবাবু। পরে বিধানসভায় অনন্ত মহারাজের মনোনয়ন জমা দেওয়ার মুহূ্র্তেও উপস্থিত ছিলেন। সেখান থেকে বেরিয়েই সংবাদমাধ্যমে মুখ খোলেন। সেখানে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি-র ধরাশায়ী হওয়ার প্রসঙ্গ উঠলে এক আসনে বসান তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসকে।


You might also like!