Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

CV Anand Bose:পিস রুমে জমা পড়া অভিযোগ যাবে আদালতে, রাজীবকে নির্দেশ রাজ্যপালের

Rajeev Sinha and c v anand bose
Rajeev Sinha and c v anand bose

 

কলকাতা, ১৩ জুলাই :শেষ হয়েও শেষ হচ্ছেনা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট। মিটেছে না রাজ্য-রাজভবন মিটছে না! পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত হিংসার অভিযোগ শুনতে রাজভবনে পিস রুম চালু করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার সেই সমস্ত অভিযোগ আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন খোদ রাজ্যপাল, খবর রাজভবন সূত্রে।

পিস রুমে অভিযোগের পাহাড় জমা পড়েছে বলে খবর। স্বাভাবিকভাবেই আদালতে এগুলো পাঠানোর নির্দেশ ঘিরে চাপানউতোর শুরু হয়েছে নতুন করে। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে রাজ্যের বেশ কয়েকটি এলাকায় অশান্ত পরিবেশ তৈরি হয়েছিল। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভাঙড়, ক্যানিং, দিনহাটা, মুর্শিদাবাদের একাধিক এলাকা। বিরোধী শিবিরের অনেকে মনোনয়ন জমা দিতে পারেননি বলে অভিযোগ করেছিলেন।

এসব কানে পৌঁছতেই উদ্বিগ্ন হয়ে এলাকা পরিদর্শনে ছুটে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর তারপর তিনি রাজভবনেই ‘পিস রুম’ খোলেন। তা চালু হতেই কার্যত নালিশের পাহাড়। এমনকী বিজেপি সাংসদ রাজু বিস্তাও নিরাপত্তা নিয়ে ইমেল করে রাজভবনের সাহায্য চেয়েছেন। ভোটগণনার দিন অবধি সেখানে জমা পড়া সমস্ত অভিযোদ আদালতে পেশ করতে হবে, রাজ্য নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।



You might also like!