Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Mamata-Rahul : মুখ্যমন্ত্রীর সভা, বহরমপুর স্টেডিয়াম পাচ্ছেন না রাহুল গান্ধী, ক্ষুব্ধ অধীর

Mamata-Rahul
Mamata-Rahul

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়িতে রাহুল গান্ধী সভার অনুমতি না পাওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । এবার বহরমপুরেও তৈরি হল জটিলতা । খোদ অধীররঞ্জন চৌধুরীর লোকসভা কেন্দ্রে সমস্যার সম্মুখীন কংগ্রেস জানা গিয়েছে, ১ ফেব্রুয়ারিতে বহরমপুরে থাকবেন রাহুল গান্ধী । কিন্তু, রাত্রিবাসের জন্য বহরমপুর স্টেডিয়াম পাচ্ছেন না রাহুল । এটা 'রাজনৈতিক ষড়যন্ত্র' বলে দাবি করেছেন অধীররঞ্জন চৌধুরী ।

স্টেডিয়াম না পাওয়ার কারণ

জানা গিয়েছে, ৩১ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা রয়েছে বহরমপুর স্টেডিয়ামে । তার পরের দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি রাহুল-সহ কংগ্রেস নেতাদের রাত্রিবাসের জন্য বহরমপুর স্টেডিয়াম চাওয়া হয়েছিল । কিন্তু, তা বাতিল করে দেওয়া হয়েছে ।

কংগ্রেসের একটি সূত্রে খবর, জেলাশাসক জানিয়েছেন, রাজ্য সরকারের সভা পূর্ব নির্ধারিত । তাই ওই স্টেডিয়াম দেওয়া যাবে না । বিকল্প হিসেবে এফইউসি মাঠ দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রশাসন। কিন্তু, তাতে রাজি নয় কংগ্রেস । তাঁদের দাবি, রাহুল এবং তাঁর গোটা টিমের জন্য ওই মাঠ পর্যাপ্ত নয় ।

কংগ্রেসের অভিযোগ

গোটা ঘটনা নিয়ে ক্ষুব্ধ অধীর । রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি তাঁর । এই নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণও করেন তিনি । আরেক কংগ্রেস নেতার বক্তব্য, রাহুল গান্ধীর ভারতজড়ো ন্যায় যাত্রা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য বা যে সব রাজ্যে বিজেপি সহযোগী দল রয়েছে, তাঁদের তরফে বাধা পেয়েছে । কিন্তু, বাংলায় যে এমন ঘটবে তা আশা করতে পারছেন না কেউ ।

You might also like!