West Bengal

2 years ago

angshabato River : ৭ বছর আগে আগে শিলান্যাস হওয়া সেতু বানানোর উদ্যোগ নিল গ্রামবাসীরাই

build the bridge which
build the bridge which

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কংসাবতী নদীর উপর ১৪৭ মিটার স্থায়ী সেতু নির্মাণের জন্য পশ্চিমাঞ্চল উন্নয়ন দফত ২০১৬ সালে উদ্যোগ নেওয়ার পর , এই খাতে  ৯ কোটি ২৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। কাজ শুরুও করে এক নির্মাণকারী সংস্থা। তারপর কোনও অজানা কারণে হঠাৎই সেই কাজ বন্ধ হয়।

এই সেতুর শিলান্যাসের পর কেটে গিয়েছে দীর্ঘ ৭ বছর, অর্থ বরাদ্দ হবার পরও থমকে রয়েছে সেতু তৈরির কাজ। তাই প্রশাসনের উপর ভরসা না রেখে গ্রামবাসীরা নিজেরাই কংসাবতী নদীর উপর বাঁশের সাঁকো তৈরি করতে উদ্যোগী হয়েছেন।

Bengal Institute of Science and Technology

পুরুলিয়ার আড়ষা ব্লকের বামুনডিহা ও পুরুলিয়া ১ নম্বর ব্লকের কাঁটাবেড়া গ্রাম। এই দুই গ্রামের সংযোগস্থল কংসাবতী নদী। সেই নদীতে অস্থায়ী বাঁশের সাঁকোটি তৈরি করার কাজে লেগে পড়েছেন গ্রামবাসীরা। বিগত কয়েক বছর ধরে বর্ষার সময় কংসাবতীতে জল বাড়লে এ ভাবেই বাঁশের সাঁকো তৈরি করে নিজেদের পারাপারের ব্যবস্থা করেন গ্রামবাসীরা। ঝুঁকি থাকলেও জীবনযাত্রাকে সচল রাখতে এভাবেই জীবন ধারন করছে এই এলাকার মানুষ। 

You might also like!