Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Bratya Bose: প্রচারে গিয়ে দাঁতের ব্যথায় কাবু ব্রাত্য, মালদায় চিকিৎসকদের শরণাপন্ন

Bratya Basu (File Picture)
Bratya Basu (File Picture)

 

মালদা, ৪ জুলাই: পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে দাঁতের যন্ত্রণায় কাবু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তা থেকে মুক্তি পেতে ট্রেন থেকে স্টেশনে নেমেই তিনি ছুটলেন হাসপাতালে। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে মালদায়। সেখান থেকে দক্ষিণ দিনাজপুরে প্রচারে যাওয়ার কথা রয়েছে তাঁর।

মঙ্গলবার বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে মালদায় পৌঁছন ব্রাত্য। সকাল পৌনে ১১টা নাগাদ তিনি নামেন স্টেশনে। কিন্তু সেখান থেকে সরাসরি তিনি যান মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মন্ত্রীকে হাসপাতালে যেতে দেখে পিছু নেয় সংবাদমাধ্যমও।

চিকিৎসার পর হাসপাতাল থেকে বেরনোর সময় সাংবাদিকদের ব্রাত্য জানান, তিনি পুরনো সমস্যায় দাঁতের যন্ত্রণায় ভুগছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর দাঁতে সংক্রমণ হয়েছে। ব্যথা কমাতে তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

চিকিৎসার পর মালদা মেডিক্যাল কলেজের পরিষেবা ‘খুব ভাল’ বলেও শংসাপত্র দেন ব্রাত্য। হাসপাতাল থেকে শিক্ষামন্ত্রী পৌঁছন মালদা শহরের একটি অতিথিনিবাসে। সেখান থেকে অন্য জেলাতেও ভোটপ্রচারে যাওয়ার কথা রয়েছে তাঁর।


You might also like!