Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

Suvendu Adhikari PA Murder: মধ্যমগ্রামে রক্তক্ষয়ী হামলা, শুভেন্দুর আপ্ত-সহায়ককে গুলি করে খুন

Chandranath Rath was the personal assistant of senior BJP leader Suvendu Adhikari
Chandranath Rath was the personal assistant of senior BJP leader Suvendu Adhikari

 

কলকাতা, ৬ মে  : উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ভয়াবহ হামলা। বুধবার রাতে পরিকল্পিতভাবে গুলি চালানো হলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের ওপর। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি চালায় দুষ্কৃতীরা। হামলায় চন্দ্রনাথ রথ এবং গাড়ির চালক—উভয়েই গুরুতর গুলিবিদ্ধ হন। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চন্দ্রনাথ রথকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, বুধবার রাতে চন্দ্রনাথ রথ একটি স্করপিও গাড়িতে করে যাচ্ছিলেন। দোহারিয়া নামক জায়গায় পৌঁছলে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালায়। দুষ্কৃতীদের লক্ষ্য নির্ভুল ছিল। ঘটনার পর চন্দ্রনাথকে ভিভিসিটি হাসপাতালে এবং চালককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মর্মান্তিক সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন শুভেন্দু অধিকারী।

ভোট-পরবর্তী হিংসার বলি হিসেবে খোদ বিরোধী দলনেতার আপ্ত-সহায়কের এভাবে খুন হওয়ার ঘটনায় রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনা রাজ্য প্রশাসনের নজরদারি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম শিথিলতাকেই ফের একবার প্রমাণ করে দিল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। খোদ গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বলয়ে থাকা লোকজনের ওপর এমন পরিকল্পিত আক্রমণ প্রশাসনের গাফিলতিকেই বড় করে দেখাচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কোনো গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

You might also like!