West Bengal

2 years ago

Congress President Bhupen Barar:২০২৪ সালে দিল্লি থেকে বিজেপি যে উৎখাত হবে তা শুধু সময়ের অপেক্ষা, দাবি ভূপেনের

Congress President Bhupen Barar
Congress President Bhupen Barar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২৪ সালে দিল্লির মসনদ থেকে বিজেপি সরকারকে উৎখাত করবে দেশবাসী, দাবি অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার। আজ শনিবার ডিমা হাসাও জেলা কংগ্রেসের বুথ সম্মেলনে যোগ দিয়ে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি কংগ্রেসের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ জুড়ে কংগ্রেস দলের কিছু দুর্বলতা ছিল যদিও এখনও ৭টি রাজ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ কংগ্রেস দলের সরকার চলছে। কর্ণাটক, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ ইত্যাদি কয়েকটি রাজ্যে কংগ্রেসের সরকার চলছে। তবে ডিসেম্বরে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের আগে দেশের বেশ কিছু রাজ্যে কংগ্রেস সরকার গড়তে সক্ষম হবে। তাই ২০২৪ সালে দিল্লি থেকে বিজেপি দল যে উৎখাত হবে তা শুধু সময়ের অপেক্ষা।

আজ শনিবার হাফলং সাংস্কৃতিক ভবনে কংগ্রেসের বুথ পর্যায়ে সন্মেলনে ভূপেন বরা বলেন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে বিজেপি শাসনে আসার পূর্বে সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা ভঙ্গ হয়েছে। বিজেপি দল ডিমা হাসাও জেলার সার্বিক বিকাশে জোর দেওয়ার বিপরীতে কয়লা সিন্ডিকেট ও পাথর সিন্ডিকেটে জড়িয়ে পরেছে। তাছাড়া বন বিভাগের জমি ও সরকারি জমি বেদখলে ষড়যন্ত্র করছে তাছাড়া সরকারি তহবিলের অপব্যবহার করছে পার্বত্য পরিষদে ক্ষমতায় থাকা নেতারা কিন্তু এ ক্ষেত্রে রাজ্য সরকার নিঃশ্চুপ। তিনি বলেন ডিমা হাসাও জেলায় দুর্নীতি ও ভ্রষ্টাচারের যে বাজার খোলা হয়েছে এতে রাজ্য সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষে ভাবে জড়িত রয়েছে বলে গুরুতর অভিযোগ উত্থাপন করেন বরা।

শনিবার অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা ডিমা হাসাও জেলার বুথ পর্যায়ের কর্মীদের আগামী উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে উৎখাত করার ডাক দিয়ে দলের স্বার্থে সবাইকে এক জোট হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার হাফলঙে কংগ্রেসের বুথ পর্যায়ে সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক অপূর্ব ভট্টাচার্য, নির্মল লাংথাসা, ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার প্রমুখ।


You might also like!