West Bengal

3 years ago

BJP 12 hour bandh in Moyna:বনধ সফল করতে ময়নায় রাস্তায় নেমেছে বিজেপি, পুলিশও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত

BJP 12 hour bandh in Moyna
BJP 12 hour bandh in Moyna

 

ময়না, ৩ মে : পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় বিজেপির বুথ সভাপতিকে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে বুধবার ১২ ঘন্টার বনধ কর্মসূচি পালন করছে বিজেপি। বনধ সফল করতে বুধবার সকাল থেকেই রাস্তায় নামেন বিজেপির নেতা-কর্মীরা। ময়নায় সকাল থেকেই বন্ধ রয়েছে দোকানপাট। ময়নার অন্নপূর্ণা বাজারে বনধ ঘিরে বিজেপিকে পিকেটিং করতে দেখা যায়। বাঁশ দিয়ে রাস্তা ঘিরে ফেলা হয়।

পুলিশের গাড়িকেও যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। অন্যদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত পুলিশও। রাস্তায় রাস্তায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। মজুত রয়েছে জলকামানও। বলাইপণ্ডা বাজারে এদিন সকালে রাস্তায় মিছিল করে বিজেপি, ব্যবসায়ীদের কাছে দোকান বন্ধ রাখার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনে ফুঁসছে ময়না। এদিন সকালে বলাইপণ্ডা-তমলুক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ ও ধর্মঘটীদের মধ্যে কথা কাটাকাটিও হয়, এমন সময় এক বিজেপি নেতাকে আটক করে পুলিশ।







You might also like!