West Bengal

2 years ago

Bishnupur Mela 2023 : ২৩ ডিসেম্বর শুরু বিষ্ণুপুর মেলা

Bishnupur Mela 2023 (Symbolic Picture)
Bishnupur Mela 2023 (Symbolic Picture)

 

বাঁকুড়া : আগামী ২৩ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ৩৬তম বিষ্ণুপুর মেলা।পাঁচদিন ব্যাপী এই মেলায় গ্ৰামীণ হস্ত ও কুটির শিল্পের প্রচার ও বিপনন এবং সাংস্কৃতিক মেলবন্ধন ঘটবে ।

জেলা সহ প্রতিবেশী জেলার গ্ৰামীণ ও কুটির শিল্পীরা তাদের উৎপাদিত সম্ভার নিয়ে হাজির হন এই মেলায়।পাশাপাশি পাঁচদিনের এই মেলায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। একদিকে অনুষ্ঠানে যেমন জেলার নবীন শিল্পীরা তুলে ধরার সুযোগ পান তুলে ধরতে অপরদিকে নামীদামী শিল্পীদের অনুষ্ঠান দেখার সুযোগ মেলে।ঐতিহ্য বাহী বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত পরিবেশিত হয় মেলায় ।সে কারনে বহু মানুষের সমাগম ঘটে।মেলা দেখার সাথে সাথে প্রাচীন এই শহর যা মন্দির নগরী হিসাবে খ্যাত তা ঘুরে দেখার সুযোগ পাওয়া যায় ।

মেলা সুষ্ঠ ভাবে সম্পন্ন করা প্রশাসনের কাছে একটা চ্যালেঞ্জ। মেলার কদিন কোনও অবাঞ্ছিত ঘটনা না ঘটে সেদিকে কড়া নজরদারির ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসনের।পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে এবার লেজার লাইটের সাহায্যে সারা মেলা প্রাঙ্গণ পর্যবেক্ষণ করা হবে।এছাড়া শহরের সমস্ত এলাকায় পুলিশ পেট্রলিং এর ব্যবস্থা করা হয়েছে।

You might also like!