West Bengal

2 years ago

Agnimitra Pal:সংসদ হামলায় বংলা যোগ, অগ্নিমিত্রার নিশানায় তৃণমূল

Agnimitra Pal
Agnimitra Pal

 

দুর্গাপুর :  'খেলা জমে উঠেছে। তৃণমূল বিধায়েকের সঙ্গে ললিত ঝাঁর ছবি। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস যোগ দেখা যাচ্ছে। সারা ভারতবর্ষের মানুষ দেখুক কারা এই কাজ করেছে। তদন্ত হবে।' দুর্গাপুরে বেসরকারী হাসপাতালে জামুড়িয়ায় আহত শ্রমিকদের দেখতে এসে তৃণমূলকে এমনই আক্রমন করল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

প্রসঙ্গত,  জামুড়িয়ার বেসরকারী ইস্পাত কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় আহত দুই শ্রমিক চিকিৎসাধীন দুর্গাপুরের এক বেসরকারী হাসপাতালে।  আহত শ্রমিকদের দেখতে দুর্গাপুরে আসেন আসানসোল দক্ষিনের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি কারখানা কতৃপক্ষকে সরাসরি মিথ্যাবাদী আখ্যা দিয়ে বলেন যে শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে সম্পুর্ন গাফিলতি কারখানা কর্তৃপক্ষের। শ্রমিকদের নিরাপত্তার ন্যুনতম সুরক্ষা ছিল না। দুদিন আগে সংসদ হামলা ধৃত মাস্টার মাইন্ড ললিত ঝাঁ কলকাতায় ঘাঁটি গেড়েছিল। আদি বাড়ি বিহারের দারভাঙায় হলেও, কলকাতায় বিভিন্ন এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি। ঘটনার দুদিন আগেও তাকে এলাকায় দেখা গেছে বলে বাসিন্দারা জানিয়েছে। তার ফেসবুক পেজে অতি বামপন্থী ও শহুরে নকশালদের পোষ্ট রয়েছে বলে অভিযোগ। এমনকি তৃণমূল বিধায়কের সঙ্গে ছবি দেখা গেছে। সংসদ হামলায় বাংলা যোগ উঠে আসায় তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমন করেন বিধায়ক অগ্নিমিত্রা পাল।

তিনি বলেন," তৃণমূল নেতাদের সঙ্গে ছবিতে দেখা গেছে। এটা ভাবাচ্ছে। খেলা জমে উঠেছে। তৃণমূল বিধায়েকের সঙ্গে ললিত ঝাঁর ছবি। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস যোগ দেখা যাচ্ছে। সারা ভারতবর্ষের মানুষ দেখুক কারা এই কাজ করেছে। তদন্ত হবে।"


You might also like!