Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Banipur Mela: লোক সংস্কৃতির পীঠস্থান বানীপুর মেলা! কিভাবে আসবেন? কি দেখবেন?

Banipur Mela (File Picture)
Banipur Mela (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুরু হল উত্তর ২৪ পরগনা জেলার ঐতিহ্যবাহী বাণীপুর মেলা। ডিসেম্বরের শেষ থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। তবে এবছর কিছুটা এগিয়ে এসেছে এই মেলা। এই মেলা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোক সংস্কৃতির পীঠস্থান। 

অতীতে এই মেলা উপলক্ষেবানীপুর এলাকায় বলদ দৌড় হলেও স্থান সংকুলানে আজ তা আর হয় না। তবে ঐতিহ্য মেনে আজও প্রায় ১৪০০ স্টল নিয়ে হচ্ছে এইবানীপুর মেলা। সাত-ই জানুয়ারি পর্যন্ত চলবেই এই মেলা। প্রতিদিন দুপুরের পর থেকেই জমে উঠছে মেলা। স্বনির্ভর মহিলাদের হাতের কাজ থেকে শুরু করে নানা সামগ্রী এমনকি বাংলার পুলি পিঠে কী নেই এই মেলায়!

প্রতিবছরের মতো এ বছরও মানুষের বাড়তি আকর্ষণ রয়েছে বিশেষ প্রদর্শনীকে ঘিরে। বৃহৎ আকৃতির সবজি ও ফলমূল দেখতে এই প্রদর্শনীতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।

রয়েছে মূল মঞ্চ সহ একাধিক লোক উৎসবের স্টেজ। সেই মঞ্চ গুলিতে প্রতিদিনই রয়েছে নানা অনুষ্ঠানের পাশাপাশি নাটক গান কবিতা সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলার লোক সংস্কৃতি ও রাজ্যের নানা জায়গার শিল্পে সম্ভার নিয়ে এই মেলায় হাজির হন বিক্রেতারা। খুঁটিনাটি জিনিস থেকে ঘর সাজানো, এমনকি বাঁশের তৈরি নানা হাতের কাজের জিনিসও মেলে এই মেলায় এলেই। তাই মানুষের কাছে বাড়তি গুরুত্ব পায় এই বানীপুর লোক উৎসব মেলা

পাশাপাশি এই মেলায় প্রতিবছরই দেখা যায় নাগরদোলনা বিভিন্ন ধরনের জয় রাইড সহ মরণ কূপের খেলা।

পেট পুজোরও জবরদস্ত বন্দোবস্ত রয়েছে মেলার চারপাশে। মথুরা কেক থেকে শুরু করে পিঠে পুলি পাটিসাপটা আবার চাইনিজ আইটেম বা বিরিয়ানি সবই মেলে এই মেলায়। তাই এই মেলায় না এলে অনেক কিছু একসঙ্গে মিস করতে পারেন আপনিও।


You might also like!