Breaking News
 
SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের

 

West Bengal

1 year ago

Mamata Banerjee: সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী, সকলকে জানালেন নববর্ষের আগাম শুভেচ্ছা

Mamata Banerjee (Symbolic picture)
Mamata Banerjee (Symbolic picture)

 

সন্দেশখালি, ৩০ ডিসেম্বর  : সন্দেশখালিতে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে জানালেন ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা।

সোমবার দুপুর ১টা নাগাদ সন্দেশখালিতে পৌঁছন তৃণমূল সুপ্রিমো। তাঁকে দেখার জন্য এবং তাঁর বক্তব্য শোনার জন্য সকাল থেকে মুখ্যমন্ত্রীর সভাস্থলে ভিড় জমান কাতারে কাতারে মানুষ। সভাস্থল থেকে এদিন কী বলেন মুখ্যমন্ত্রী সেদিকে প্রত্যেকের নজর।

মঞ্চে দাঁড়িয়ে সবার আগে মুখ্যমন্ত্রী প্রণাম জানান সমস্ত বয়স্কদের। এত দূর থেকে তাঁরা যে সভাস্থলে হাজির হয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানান। এরপর বলেন, ‘সকলকে জানাই নববর্ষের আগাম শুভেচ্ছা। সন্দেশখালির মা-বোনেদের সম্মান জানাই। আপনারাই এই মাটিকে সমৃদ্ধ করেছেন। তাই মা-বোনেদের অন্তর থেকে প্রণাম জানাই।’

You might also like!