Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Sukanta Majumdar:ক্ষমতা থাকলে নিশীথকে গ্রেফতার করে দেখাক', কোচবিহারে মন্তব্য সুকান্তর

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

কোচবিহার, ৫ জানুয়ারি  : ক্ষমতা থাকলে নিশীথ প্রামাণিককে গ্রেফতার করে দেখাক। কোচবিহারে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । প্রসঙ্গত, ইতিমধ্যেই নিশীথ প্রামাণিককে গ্রেফতারির দাবি তুলেছে তৃণমূল। এরই প্রতিবাদে সরব হয়েছে বিজেপি।

শুক্রবার সকালে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেন সুকান্ত। তার আগে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ‘নিশীথ মন্ত্রী হওয়াতে অনেকের অসুবিধা হয়েছে। তাই তারা এধরনের দাবি তুলছে। আমরা আইনিপথে বিষয়টি দেখছি।’ এদিন উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ইডির ওপর হামলা নিয়েও মুখ খোলেন সুকান্ত। বলেন, ‘এলাকায় রোহিঙ্গা রয়েছে, এই ঘটনা আবারও প্রমাণ হল।’ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিন কোচবিহারে এসেছেন সুকান্ত। এদিন দুপুরে জেলা কার্যালয়ে নেতৃত্বকে নিয়ে বৈঠক করবেন তিনি। বৈঠকে মূলত লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে বিস্তারিত আলোচনা হবে বলেই বিজেপি সূত্রে খবর। এছাড়াও দিনহাটায় আহত বিজেপি কর্মীকে দেখতে যাওয়ার কথা রয়েছে তাঁর।


You might also like!