Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Anubrata Mondal:অনুব্রতদের জামিনের আর্জি ফের খারিজ

Anubrata Mondal
Anubrata Mondal

 

নয়াদিল্লি, ১২ জুলাই  : অনুব্রত মণ্ডলদের জামিনের আর্জি বুধবার ১৮ আগস্ট পর্যন্ত বাড়াল আদালত।এদিন সকালে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে গোরু পাচার মামলার শুনানিতে অভিযুক্তরা আদালতে অনুপস্থিত থাকায় প্রথমটায় বিস্মিত হন বিচারক। সকাল ১০টা নাগাদ শুনানিতে হাজিরা দেননি অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল, সায়গল হোসেন, মণীশ কোঠারি, এবং সতীশ কুমার।

বিস্মিত বিচারক রঘুবীর সিং ইডি-র আইনজীবী নীতেশ রানাকে প্রশ্ন করেন, কেন অভিযুক্তরা আদালতে নেই? এরপর সকাল ১১টা নাগাদ ফের অনুব্রত মণ্ডল সহ গোরু পাচার মামলায় সকল অভিযুক্তকে হাজিরার নির্দেশ দেন। অবশেষে এরপর ভিডিয়ো কনফারেন্সে হাজিরা দেন অনুব্রত। সশরীরে হাজির হন সুকন্যা মণ্ডল।

এদিন, গোরু পাচারকাণ্ডের অভিযুক্তদের জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর আর্জি জানায় ইডি। সকল অভিযুক্তকেই আগামী ১৮ আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

You might also like!