Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Adhir Chowdhury: নওদার নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে গেলেন অধীর চৌধুরী

Adhir Chowdhury went to the house of slain Congress worker in Nawdar
Adhir Chowdhury went to the house of slain Congress worker in Nawdar

 

বহরমপুর, ৯ জুলাই: ভোটে হিংসার বলি হওয়া মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী এলাকার মৃত কংগ্রেস কর্মীর বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । রবিবার নওদা থানার গঙ্গাধারী এলাকার নিহত কংগ্রেস কর্মী হাজি নিয়াকত শেখের বাড়িতে যান অধীর চৌধুরী। নিহত পরিবারের লোকজন অধীরকে দেখে কান্নায় ভেঙে পড়েন।

শনিবার ভোটের দিন ভোট দিতে যাওয়ার পথে বোমা মারা হয় হাজি নিয়াকত শেখকে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঘন্টা কয়েক পরে মৃত্যু হয় ওই কংগ্রেস কর্মীর। ওইদিনই হাসপাতালে ওই কংগ্রেস কর্মীকে দেখতে যান অধীর চৌধুরী। রবিবার ওই কংগ্রেস কর্মীর গ্রামের বাড়িতে পৌঁছালেন অধীর, পরিবারকে জানালেন সমবেদনা।

এই বিষয়ে এদিন অধীর চৌধুরী বলেন, এই পরিবারের আরেক সদস্যকে ২০-২২ বছর আগে আমরা হারিয়েছি। একজন নির্বিবাদ মানুষকে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় মেরে ফেলা হল। নৃশংসভাবে তাঁকে হত্যা করা হয়েছে।

ভোটর দিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। সেখানে হিংসার বলি হয়েছেন পাঁচ জন। তাছাড়া বিভিন্ন জায়গায় বোমাবাজির অভিযোগ ওঠে। ভরতপুরে ভোট পরবর্তী হিংসারও অভিযোগ উঠেছে। সেখানে বোমাবাজিতে একজন জখম হয়েছেন।

You might also like!