Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Demand for re-election:পুনর্নির্বাচনের দাবি ৯ তৃণমূল ও নির্দল প্রার্থীর

9 Trinamool and independent candidates demand re-election
9 Trinamool and independent candidates demand re-election

 

কলকাতা, ১৯ জুলাই : বিজেপি সাংসদের পর এবার পুনর্নির্বাচন ও পুনর্গণনার দাবি জানিয়ে আদালতে গেলেন মোট ৯ তৃণমূল ও নির্দল প্রার্থী।

কেউ জিতেও শংসাপত্র পাননি বলে অভিযোগ। কেউ আবার কাঠগড়ায় তুলেছেন প্রিসাইডিং অফিসারকে। আগামী শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন থেকে শুরু করে ফল প্রকাশ, প্রতি ক্ষেত্রেই শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা। গণনার দিন একাধিক জয়ী বিজেপি ও সিপিএম প্রার্থী অভিযোগ করেছেন যে, তাঁদের শংসাপত্র দেওয়া হচ্ছে না। কেউ গণনায় ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছে।

এই পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার পুনর্নির্বাচন চেয়ে আদালতের দ্বারস্থ হন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এবার পুনরায় ভোট ও পুনর্গণনার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থহন তৃণমূল ও নির্দল প্রার্থী।

২ জন নির্দল ও ৭ জন তৃণমূল প্রার্থী এদিন আদালতের দ্বারস্থ হয়েছেন, তাঁরা প্রত্যেকেই পূর্ব মেদিনীপুরের। কারও অভিযোগ, ভোটে জিতেও শংসাপত্র পাননি। কেউ অভিযোগ করেছেন ব্যালট পেপারে প্রিসাইডিং অফিসারের সই নেই বলে। বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এ বিষয়টি উল্লেখ করা হলে মামলা দায়েরর অনুমতি দিয়েছে আদালত। আগামী শুক্রবার শুনানির সম্ভাবনা।



You might also like!