Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Chandrakona : এক মাস ধরে পানীয় জলের কষ্টে রয়েছে ৪০টি পরিবার! কাঠগড়ায় প্রশাসন

Villagers are suffering from water shortage (Symbolic Picture)
Villagers are suffering from water shortage (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ‘সজল ধারা’ প্রকল্প বিকল। আর এতে প্রশাসনের গাফিলতির দিকেই আঙুল তুলেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বান্দিপুর গ্রাম পঞ্চায়েতের রাজগঞ্জ গ্রামের বাসিন্দারা। 

রাজগঞ্জ গ্রামের প্রায় ৪০টি পরিবারের দাবি, এক মাস ধরে গ্রামের সজল ধারা বিকল। নিজেদের উদ্যোগে শত চেষ্টা করেও সজল ধারা মেরামত করতে পারেনি গ্রামবাসীরা। কোনও উপায় না পেয়ে গ্রাম পঞ্চায়েত, ব্লক প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরও জানিয়েছেন। কিন্তু কেউ কোনও উদ্যোগ নেয়নি। তবে ব্লক প্রশাসনের উদ্যোগে গাড়িতে করে ট্যাঙ্কের মাধ্যমে দিনে দু’বার পানীয় জলের পরিষেবা দেওয়া হচ্ছে। কিন্তু সেই জল পর্যাপ্ত নয় এলাকার মানুষের কাছে। যার জেরে জল নিতে পড়ে যাচ্ছে হুড়োহুড়ি। 

এ দিকে, এলাকায় নেই কোনও পুকুর-ডোবা। তাই ট্যাঙ্কের জল পর্যাপ্ত নয়। গ্রামের মানুষের দাবি দ্রুত, তাদের সজল ধরা পাম্পটি মেরামত করে পানীয় জলের ব্যবস্থা করা হোক। এ বিষয়ে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক বলেন, “দ্রুত সজল ধারা মেরামতের ব্যবস্থা করা হবে। এখন দেখার কবে সজল ধরার মেরামত করা হয়।”

You might also like!