Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Train Accident:রেললাইনে বসে মুঠোফোনে খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু ২ যুবকের

2 youths were killed by a train while sitting on the railway line while playing on the mobile phone
2 youths were killed by a train while sitting on the railway line while playing on the mobile phone

 

কলকাতা, ২৯ সেপ্টেম্বর : রেললাইনে বসে মুঠোফোনে খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ২ যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বজবজ শিয়ালদহ শাখার আকড়া স্টেশন পশ্চিম কেবিনের সামনে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

জানা গিয়েছে, বৃহ্স্পতিবার রাতে ১০ টা বেজে ৪০ মিনিট নাগাদ বজবজ-শিয়ালদহ শাখার আকড়া স্টেশন সংলগ্ন পশ্চিম কেবিনের সামনে রেললাইনে বসে গেম খেলছিলেন ২ যুবক। তাঁদের মধ্যে একজনের নাম চাঁদ শেখ। বয়স ২০ বছর। আর এক যুবকের বয়স ১৮। সেই সময় একলাইনে শিয়ালদহগামী একটি পন্যবাহী ট্রেন আসে। অন্য লাইনে চলে আসে বজবজগামী একটি ট্রেন। কিন্তু গেমে দুই যুবক এতটাই মত্ত ছিলেন যে ট্রেন আসছে তা বুঝতেই পারেননি তাঁরা।

তখনই ঘটে যায় দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। ঘটনার খবর চাউর হতেই স্থানীয়রা ভিড় জমাতে থাকে এলাকায়। খবর দেওয়া হয় রেল পুলিশে।

মৃত এক যুবক ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। আরেকজন আকড়া ফটকের বাসিন্দা। দেহ দুটি ইতিমধ্যেই উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।


You might also like!