Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Malda: রামমন্দির উদ্বোধনের সাক্ষী হতে সাইকেলে মালদা থেকে যাত্রা শুরু ২ যুবকের

2 youths started their journey from Malda by bicycle to witness the inauguration of Ram Mandir
2 youths started their journey from Malda by bicycle to witness the inauguration of Ram Mandir

 

মালদা, ৩ জানুয়ারি : সাইকেলে অযোধ্যাযাত্রার সিদ্ধান্ত নিলেন মালদা শহরের দুই বাসিন্দা অভিজিৎ বাসফোর ও রবি বিশ্বকর্মা। স্থানীয় কালীমন্দিরে পুজো দিয়ে বুধবার রওনা দিলেন রবি ও অভিজিৎ। লক্ষ্য ২০ জানুয়ারির মধ্য অযোধ্যা পৌঁছে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়া।

দুজনেরই রামমন্দির নিয়ে প্রবল আগ্রহ। দুজনেই চেয়েছিলেন রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে সামিল হতে। সেই মতোই শুরু পরিকল্পনা। অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেলেন সাইকেলে অযোধ্যা যাওয়ার। সেই মতো বুধবার সকালে মালদার এক কালীমন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করলেন অভিজিৎ ও রবি। সাইকেলে রামের ছবি আঁকা পতাকা ও জাতীয় পতাকা। এদিন তাঁদের শুভেচ্ছা জানাতে হাজির হন এলাকার বহু মানুষ।

জানা গিয়েছে, প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত সাইকেল চালাবেন এই দুই যুবক। মালদহ থেকে ডালখোলা, বিহারের পূর্ণিয়া, দাঁড়ভাঙ্গা, উত্তরপ্রদেশের গোরখপুর হয়ে তাঁরা দু’জনে পৌঁছবেন অযোধ্যায়। অভিজিৎ ও রবির কথায়, “দেশ আগে, পরে ধর্ম। তবে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা। আর এই প্রতিষ্ঠা পর্বের সাক্ষী হতেই সাইকেলে যাত্রার পরিকল্পনা।”


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…