Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Maldah : বামনগোলায় ২ মহিলাকে বিবস্ত্র করে 'মারধর'!ক্ষতিপূরণের নির্দেশ মানবাধিকার কমিশনের

Pakuahat Out Post (File Picture)
Pakuahat Out Post (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত বছরের জুলাই মাসে বামনগোলায় ভরা হাটে 'চোর' অপবাদে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়।এই  ঘটনায়  রাজ্য সরকারকে ওই দুই নিগৃহীতাকে তিন লাখ টাকা করে, মোট ছয় লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যদি কোনও সংস্থা সরকারকে এই নির্দেশ জারি করে থাকে তাহলে নিশ্চয় তা খতিয়ে দেখে পালন করা হবে। তৃণমূলের অভিযোগ, এই রাজ্যে ক্ষতিপূরণ পাওয়া যায়।, কিন্তু বিজেপি শাসিত রাজ্যে অনেক অপরাধ হয়, তবে সেখানে কোনও ক্ষতিপূরণ জোটে না। 

এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। চাপের মুখে পড়ে ঘটনার ৯ দিনের মাথায় বামনগোলা থানার IC, দুই SI এবং এক ASI-কে ক্লোজ করা হয়। জাতীয় মানবাধিকার কমিশনে মামলা দায়ের করে বিজেপি। তার প্রেক্ষিতেই রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার এই নির্দেশ। এরপরই জাতীয় মানবাধিকার কমিশনকে ঘুরিয়ে পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ করেছে তৃণমূল। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।   

অন্যদিকে এক নিগৃহীতা মহিলা বলেন, 'আমরা পাকুয়াহাট গিয়েছিলাম। সেখানে আমাদের চোর বলে মারধর করে। আমাদের উলঙ্গ করে দেয়। বিনা অপরাধে জেল খেটেছি আমরা। আমরা চুরি করিনি। লজ্জায় বেরোতে পারি না।কমিশন রায় দিয়েছে, এখনও টাকা পাইনি। আমরা টাকা চাইছি।'

You might also like!