Breaking News
 
Daitapati statement : ‘প্রভু কারও অহংকার সয় না’ রথযাত্রায় ‘ধাম’ বিতর্কে মমতাকে কটাক্ষ জগন্নাথ দয়িতাপতির Rath Yatra 2026: ট্রামেই এবার জগন্নাথের রথ! রথযাত্রায় কলকাতায় নজরকাড়া উদ্যোগ ট্রামপ্রেমীদের Samik Bhattacharya: ‘কিছু জেলা যেন বাংলাদেশ’, খুঁটিপুজোর মঞ্চ থেকে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ শমীকের BJP STRATEGY: মোদির বাড়িতে মধ্যরাতের রুদ্ধদ্বার বৈঠক, উপস্থিত শাহ-সহ শীর্ষ নেতৃত্ব, রাজনৈতিক মহলে জোর জল্পনা Sonam Wangchuk: ১৯তম দিনে সোনম ওয়াংচুকের অনশন, অঙ্গ বিকলের আশঙ্কা; প্রতিদিন স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট Rath Yatra 2026: রথের সকালে মায়াপুরে দিলীপ ঘোষ, গোসেবা ও যজ্ঞের মাঝেই তৃণমূলকে কড়া বার্তা

 

West Bengal

7 months ago

Elephant Attack: হাতির হামলায় পশ্চিম মেদিনীপুরে ২ জনের মৃত্যু

Elephant Attack  in West Midnapore
Elephant Attack in West Midnapore

 

পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর : হাতির হামলায় কয়েক ঘণ্টার ব্যবধানে পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হলো দু’জনের। ঘটনা দু’টি ঘটেছে যথাক্রমে মেদিনীপুর বন বিভাগের নয়াবসত রেঞ্জের বাগাখুলিয়া এলাকায় এবং খড়্গপুর বনবিভাগের কলাইকুন্ডা রেঞ্জের কুলটিকরি এলাকায়। মৃতদের মধ্যে একজন মহিলা এবং একজন পুরুষ।

মেদিনীপুর বন বিভাগের অধীনে গোয়ালতোড় থানার বাগাখুলিয়ায় সোমবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে দলছুট হাতির হামলায় মৃত্যু হয় বছর ৫৫ বয়সি এক ব্যক্তির। মৃতের নাম মোহন সোরেন। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার ভাতুড়বান্দি এলাকায়। রাতেই পুলিশ তাঁর দেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।

মঙ্গলবার ভোরে খড়্গপুর বনবিভাগের কলাইকুন্ডা রেঞ্জের অধীনে ঝাড়গ্রামের কুলটিকরিতেও দলছুট হাতির হামলায় মৃত্যু হয়েছে পঞ্চাশোর্ধ এক মহিলার। মৃতার নাম-পরিচয় জানা যায়নি এখনও।

You might also like!