Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Birbhum : চাষের জমিতে ১৪ টি হাড়, বৃদ্ধার আধার কার্ড, চাঞ্চল্য নলহাটিতে

14 Bones in Cultivation Land, Elderly Aadhaar Card,
14 Bones in Cultivation Land, Elderly Aadhaar Card,

 

বীরভূম, ১০ অক্টোবর  : নলহাটির রদিপুর গ্রামের বাসিন্দা সর্বমঙ্গলা মণ্ডল। কিছুদিন আগে তিনি মেয়ের বাড়ি গিয়েছিলেন। দিন পনেরো আগে বাড়ি ফেরার জন্য রওনা হন। মেয়ে ভেবেছিলেন বৃদ্ধা বাড়ি পৌঁছেছেন। এদিকে বাড়িতে ছেলে ভেবেছেন, বৃদ্ধা মেয়ের বাড়িতে রয়েছেন। তাঁদের মধ্যে যোগাযোগ হয়নি।

এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে রদিপুর গ্রামের একটি চাষের জমিতে ১৪ টি হাড় পড়ে থাকতে দেখেন কৃষকরা। পাশে ছিল একটি পুটলি। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়েই হাড় উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া নথির ভিত্তিতে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হাড়গুলো ওই গ্রামেরই এক বৃদ্ধার।

পুলিশ পুটলি থেকে উদ্ধার করে বৃদ্ধার আধার কার্ড। তাতেই খানিকটা স্পষ্ট হয়ে গোটা ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্রাহ্মনী নদীর পাড় দিয়ে আসার সময় কোনওভাবে পড়ে গিয়ে মৃত্যু হয় বৃদ্ধার। পরবর্তীতে শিয়াল মৃতের দেহের মাংস খুবলে খায়। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। রিপোর্ট হাতে পেলে তবেই গোটা বিষয়টা স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

You might also like!