Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Balurghat:বালুরঘাটে বিজেপিতে যোগ ১০-১৫টি পরিবারের

10-15 families joined BJP in Balurghat
10-15 families joined BJP in Balurghat

 

বালুরঘাট, ৫ জুলাই : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ১০-১৫টি পরিবারের ৭০-৮০ জন সদস্য। বিজেপির রাজ্য সভাপতি তথা বুধবার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার উপস্থিততেই বিজেপির যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন ভাটপাড়া অঞ্চলের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি সহ প্রায় ১৫টি পরিবার বিজেপিতে যোগদান করেন। সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সুকান্ত মজুমদার। যোগদানের ফলে বিজেপির অনেকটাই শক্তি বৃদ্ধি হল বলেই দাবি জেলা নেতৃত্বের। এদিন মূলত ভূষিলা বুথের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি মলয় দাস সহ ১০-১৫টি পরিবার বিজেপিতে যোগদান করেন। যোগদান কর্মসূচিতে সুকান্ত মজুমদারের পাশাপাশি বিজেপির প্রাক্তন দুই জেলা সভাপতি শুভেন্দু সরকার ও বিনয় কুমার বর্মন উপস্থিত ছিলেন। এবারের পঞ্চায়েত নির্বাচনে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করবে দাবি করেছেন সুকান্ত মজুমদার।

এই বিষয়ে যোগাদানকারী মলয় দাস বলেন, ‘আমরা আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। তৃণমূল এই গ্রামে কোনও উন্নয়ন করেনি। তৃণমূল গরিব মানুষদের ঘর না দিয়ে যাদের ঘর আছে তাঁদের দিয়েছে। এসব দুর্নীতি দেখে আমরা আজ ১৫টি পরিবার বিজেপিতে যোগদান করলাম।‘


You might also like!