Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Flood Affected | বৃষ্টিতে নদীর তোড়ে ভাঙল অস্থায়ী রাস্তা, বিচ্ছিন্ন ১২টি গ্রাম বীরভূমে

 

অত্যাধিক বৃষ্টিপাতে বীরভূমের ময়ূরাক্ষী নদীর স্তর বাড়ায় সমস্যা। জলের তোড়ে ভেঙে বীরভূমের মহম্মদবাজার থেকে বড়াম সহ ১২ টি গ্রাম যাওয়ার নদীর উপর অস্থায়ী রাস্তা। এই রাস্তা দিয়েই মহম্মদ বাজারের সাথে ১২ টি গ্রামের যোগাযোগ ব্যাবস্থা ছিল , বিপাকে প্রায় ১২ টি গ্রামের মানুষ। নৌকায় করে চলছে যাতায়াত। মহম্মদবাজার আঙ্গাড়গড়িয়া থেকে বড়াম যাওয়ার যে অস্থায়ি রাস্তা সেটি নদীর জলের তোড়ে ভেঙে যায়। তাতেই বিচ্ছিন্ন হয়ে যায় এলাকার বড়াম, নরসিংহপুর সহ প্রায় ১২ গ্রামের বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, এই সমস্যা নতুন নয়। প্রতিবছর বর্ষার মরশুমে ওই অস্থায়ী রাস্তা জলের তলায় চলে যায়৷ তখন নৌকায় করে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয়। তাই এলাকায় একটি স্থায়ী ব্রীজের দাবি তুলেছেন স্থানীয়রা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…