Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Kanchan Mallik | চিকিৎসক নিগ্রহে কাঞ্চন মল্লিক ফের বিতর্কে

 

দাদাগিরি! ট্রপিকাল মেডিসিনে শাশুড়িকে দেখাতে গিয়ে কাঞ্চনের বিরুদ্ধে চিকিৎসক নিগ্রহের অভিযোগ ফের শিরোনামে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। অভিযোগ, বুধবার কলকাতার ট্রপিকাল মেডিসিনে (Institute Of Tropical Medicine) শাশুড়িকে নিয়ে দেখাতে গিয়ে রীতিমতো ডাক্তারের উপর চড়াও হন কাঞ্চন। রীতিমতো চিকিৎসকে কলার ধরে হুমকি দেন বলে অভিযোগ। সূত্রের খবর, আগে থেকেই এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন কাঞ্চন মল্লিকের (Kanchan Mallik) শাশুড়ি। এদিন তাঁকে নিয়ে ডাক্তার দেখাতে যান কাঞ্চন ও তাঁর স্ত্রী শ্রীময়ী। সেখানে সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখে দিতে বলেন কাঞ্চন। চিকিৎসক তাঁকে অপেক্ষা করতে বলেন। যে রোগী দেখছেন, তাঁকে দেখা শেষ করেই তিনি শ্রীময়ীর মাকে দেখে দেবেন। অভিযোগ, এই কথা না শুনে তখনই শাশুড়িকে দেখে দিতে রীতিমতো চিকিৎসকের উপর চড়াও হন কাঞ্চন। চিকিৎসকের কলার ধরে, হুমকি দেন বদলি করে দেওয়ার।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…