Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Travel

2 years ago

Orissa:গ্রীষ্ম ছুটিতে এবার ঘুরে আসুন উড়িষ্যার সিমলিপাল জাতীয় উদ্যান

Orissa
Orissa

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উড়িষ্যা মানে শুধু পুরী,গোপালপুর বা দারিংবাড়ি নয়। উড়িষ্যার আছে অজস্র ভালো বেড়ানোর জায়গা। অবশ্যই সিমলিপাল অভয়ারণ্য তারমধ্যে অন্যতম। প্রায় ২৭৫০ বর্গ কিমি জুড়ে বিস্তৃত এই পার্কটি ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রস্থলও বটে। এই পার্কে রয়েছে অসংখ্য প্রজাতির বন্যপ্রাণী। এছাড়া অচেনা-অজানা বন্য উদ্ভিদ ও প্রাণীজগত। সবুজে ঘেরা এই অভয়ারণ্যে রয়েছে রোমহর্ষক জলপ্রপাতও। তিনি জানিয়েছেন, জঙ্গল সাফারি অনেকই করেন, কিন্তু রোমাঞ্চকর, রুদ্ধশ্বাস জঙ্গলে ভ্রমণ করার আনন্দ পেতে হলে এই অভয়ারণ্যে একবার আসতেই হবে পর্যটকদের।

  এক সময় এই অরণ্যে রাজারা শিকারে আসতেন। তবে বর্তমানে ভারতের অন্যতম বৃহত্তম বন্যপ্রাণীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ঘন জঙ্গল, জলপ্রপাত, গভীর ও উঁচু সারি সারি তৃণভূমিপূর্ণ এলাকায় জীববৈচিত্র্যের হদিশ পাবেন পর্যটকরা। এমনটাই বিশ্বাস টি অশোক কুমারের। প্রায় ৯৬ প্রজাতির অর্কিডের আবাসস্থল রয়েছে এখানে। সিমলিপাল গেলে জিপ সাফারি করতেই হবে। আসাধারণ পাহাড়-জঙ্গল- ঝর্না ও প্রাণীজগত নিয়ে হবে এক অপূর্ব সাফারি।

  সিমলিপালে প্রচুর হোটেল ও রিসর্ট আছে। তাদের মধ্যে প্রধান হলো -

(১)হোটেল দুর্গা -(06792)253439,

(২) হোটেল অম্বিকা (06792)252557 এছাড়াও টাইগার রিসার্ভ ফরেস্টের বাংলো আছে - (06797)232474.

 যাওয়া - হাওড়া থেকে বালাসোর গিয়ে বসে যশীপুর।সেখান থেকে ৫১ কিমি দূরে বাড়িপাদা। অনেক ভাড়া গাড়ি বা বাস পাবেন।

You might also like!