Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Travel

2 years ago

Khirai:এক ছুট্টে বেড়িয়ে আসুন একদিনের জন্য ফুলের দেশ 'খিরাই'

khirai
khirai

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফুল ভালোবাসেন এমন মানুষ নেই। ফুল প্রকৃতির অনুপম সৃষ্টি। আমাদের আজকের ভ্রমণ পূর্ব মেদিনীপুরের ফুলের দেশ 'খিরাই'। ক্ষীরাই আসলে একটি নদীর নাম আর সেই নদীর নামেই গ্রামের নামকরণ হয় 'খিরাই' । এখানে সবটাই যেন এক আঁকা ছবির মতো রঙিন ও সুন্দর । পশ্চিমকাল্লো এবং দোকান্দা গ্রামের কাছে পূর্ব মেদিনীপুরের খিরাইয়ের ফুলের উপত্যকা এমনই একটি জায়গা। কাঁশাই এবং কংসাবতী নদীর সীমান্তবর্তী জমিতে বেশ কিছু প্রাণবন্ত রঙিন এবং আশ্চর্যজনক ফুল চাষ করা হয়। খিরাই ও পাঁশকুড়ার মধ্যে ফুলের দেশ। ফুলের ক্ষেতে রঙের মিশ্রন জমকালো দেখায়। এখানে শুধু ফুল নয়, চাষের জমিও রয়েছে। গাঁদা, উইলিয়াম, লাল গোলাপ, চন্দ্রমল্লিকিয়া ইত্যাদি ফুলে ভরা একর বাগান রয়েছে। 

  যাওয়া - হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর গামী ট্রেন ধরে পাঁশকুড়ার পরের স্টেশন ক্ষীরাই। সময় লাগে ১ ঘন্টা ৫০ মিনিট মতন। খিরাই স্টেশনে নেমে তিন নম্বর লাইন ধরে বরাবর পাঁশকুড়ার দিকে প্রায় ২০ মিনিট মতো হেঁটে সরু মাটির রাস্তা বরাবর কিছুদূর যাওয়ার পর পড়বে কাঁসাই নদীর দুদিকেই ফুলের চাষ।

 থাকা - সাধারণত সকালে গিয়ে অফুরন্ত ফুলের জগৎ ঘুরে বিকেলেই ফিরে আসা যায়। তবে রাত্রিবাস করতে চাইলে পাঁশকুড়া স্টেশনের পাশে একাধিক লজ ও হোটেল পাবেন।

You might also like!