Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Technology

2 years ago

লঞ্চের আগেই সামনে এল OnePlus Ace 3V ফোনের লাইভ ইমেজ

OnePlus Ace 3V
OnePlus Ace 3V

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃভারতে ওয়ানপ্লাসের নর্ড সিরিজের (OnePlus Nord Series) নতুন ফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি, এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে।লঞ্চ ডেট সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি, তবে এই মাসের শেষের দিকে ফোনটি পেশ করা হতে পারে। কোম্পানির তরফ থেকে OnePlus Ace 3V ফোনটির লঞ্চ ডেট জানানোর আগেই রিয়াল লাইভ ছবি শেয়ার করে দেওয়া হয়েছে। চলুন ফোনটির সম্ভাব্য ফিচার এবং লুক সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

OnePlus Ace 3V এর লাইভ ইমেজ ডিজাইন

ওয়ানপ্লাস প্রেসিডেন্ট লি জি OnePlus Ace 3V ফোনটির লাইভ ছবি শেয়ার করেছেন। ছবির মাধ্যমে ফোনটির ফ্রন্ট ডিজাইন প্রকাশ্যে এসেছে।

OnePlus Ace 3V ফোনটির ডিসপ্লেতে সেলফি ক্যামেরা সহ পাঞ্চ হোল কাটআউট দেখা গেছে।

এই ফোনটির স্ক্রিনের চারদিকে অত্যন্ত পাতলা বেজল দেখা গেছে। ফলে এই ফোনে হাই স্ক্রিন টু বডি রেশিও থাকবে বলে আশা করা হচ্ছে।

এই ফোনে অ্যালার্ট স্লাইডার যোগ করা হয়েছে। ফোনটির ভলিউম রকার এবং পাওয়ার বাটন ডানদিকের প্যানেলে অবস্থিত।

OnePlus Ace 3V এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে: OnePlus Ace 3V ফোনটির ডিসপ্লে সাইজ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, তবে এই ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং হাই রেজোলিউশন সহ 1.5K OLED স্ক্রিন যোগ করা হতে পারে।

চিপসেট: এই ফোনটিতে Qualcomm Snapdragon 7+ Gen 3 চিপসেট যোগ করা হবে বলে জানা গেছে। জানিয়ে রাখি এই চিপটি আগামী 18 মার্চ পেশ করা হতে পারে।

ক্যামেরা: OnePlus Ace 3V স্মার্টফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে OIS ফিচার সহ 50MP প্রাইমারি ক্যামেরা থাকবে। একইভাবে ফ্রন্ট প্যানেলে 16MP সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে।

স্টোরেজ: এই ফোনটিতে 16GB RAM এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 80W বা 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

অন্যান্য: এতে এআই ফিচার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5জি, ওয়াইফাই, ব্লুটুথের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার থাকবে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ColorOS 14 সহ পেশ করা হতে পারে।


You might also like!