Breaking News
 
Sarsuna Incident: সরশুনা কাণ্ডে পালটা ‘শাস্তি’! খালি গায়ে কোমরে দড়ি বেঁধে অভিযুক্তদের রাস্তায় হাঁটাল পুলিশ CEC-SIR hearing: রাহুলের আবেদন-সহ একাধিক মামলার শুনানি স্থগিত, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্বস্তি জ্ঞানেশের Virat Kohli: বন্ধুর সাফল্যে উচ্ছ্বসিত বিরাট কোহলি, সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠিতে কী লিখলেন তিনি? Dilip Ghosh: দলবদল নিয়ে বিজেপিতে নতুন করে চর্চা, ‘কংগ্রেস থেকে এলে তৃণমূল থেকেও আসতে পারেন’—দিলীপ Trump Slams Brazil Election: ‘নির্বাচনে কারচুপি হয়েছে’, লুলার জয় নিয়ে সন্দেহ ট্রাম্পের! পুরস্কার ঘোষণায় নতুন বিতর্ক Rahul Gandhi: ‘মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে থামবে বিক্ষোভ’, দিল্লির ব্যবসায়ীদের বার্তা রাহুলের

 

WB Forest Department : আয়ের পথ খুলতে চন্দন গাছের চারা লাগাবে বন দফতর

Sandelwood Plantation
Sandelwood Plantation

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যে আয় বাড়ানোর লক্ষ্যে এবার নতুন পথ বেছে নিল পশ্চিমবঙ্গের বন দফতর। আয় বাড়ানোর লক্ষ্যে আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যের বনাঞ্চলে কয়েক লক্ষ চন্দন গাছের চারা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জঙ্গলে প্রায় ৯০ লক্ষ চন্দন গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে বন দফতর। আগামী জানুয়ারি থেকেই শুরু হবে চন্দনের চারা এনে তা বিলির প্রক্রিয়া। লাল, হলুদ ও শ্বেতচন্দনের চারা দেওয়া হবে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের জঙ্গলে শাল, পিয়াল, সেগুন, মেহগনি-সহ নানা মহার্ঘ্য গাছের সমাহার রয়েছে। বনের সেই সব গাছের কাঠ বিক্রি করে বছরের বিভিন্ন সময় ভাল আয় হয় রাজ্য সরকারের। সূত্রের খবর, বন দফতর একটি সমীক্ষা থেকে জেনেছে পশ্চিমবঙ্গে কোথাও চন্দন গাছের জঙ্গল নেই। তাই আয়ের নতুন পথ খুলতে রাজ্যের জঙ্গলগুলিতে চন্দন গাছের চারা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে একরের পর একর এলাকাজুড়ে রয়েছে চন্দন গাছের বন। সেই চন্দন গাছ থেকে ওই রাজ্যগুলির আয়ও হয় বিস্তর। তাই সেই একই রকম বনাঞ্চল পশ্চিমবঙ্গে তৈরি করে নিজেদের আয় বৃদ্ধি করতে চায় রাজ্য সরকার।

 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…