Breaking News
 
Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

 

Life Style News

2 years ago

Vitamin C Deficiency: শরীরে ভিটামিন সি-র অভাব হলে কী কী হতে পারে? এর ঘাটতি চট করে ধরাও পড়ে না, ফলে সাবধান!

Vitamin C Deficiency (File Picture)
Vitamin C Deficiency (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রোটিন, কার্বোহাইড্রেটের মতোই শরীরের একটি জরুরি উপাদান হল ভিটামিন। আর সেই ভিটামিনের মধ্যে রয়েছে বিভিন্ন রকম ভাগ। তার মধ্যে ভিটামিন সি, শরীরের জন্য খুবই জরুরি একটি ভিটামিন। পুষ্টিবিদেদের মুখে প্রায়ই শুনবেন, তাঁরা বলছেন শরীর ভাল রাখতে হলে ভিটামিন সি আছে, এমন কিছু খাদ্যশস্য খেতে হবে।

ভিটামিন সি শরীর থেকে দূষিত পদার্থ বার করতে যেমন সাহায্য করে, তেমনই ওজন কমাতেও এর জুড়ি মেলা ভার। শরীরে এই ভিটামিনের অভাবে মাড়ি থেকে রক্ত পড়া এবং মাড়ির রোগ হতে পারে। ত্বকের নানা রোগ হতে পারে। আরও বিভিন্ন সংক্রামক অসুখবিসুখ জাঁকিয়ে বসতে পারে। তা হলে চলুন জেনে নিই, ভিটামিন সি শরীরের জন্য কেন জরুরি এবং এর ঘাটতি হলে কী কী হতে পারে।

ভিটামিন সি কেন জরুরি?

১. শরীরের নানান রোগকে প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়।

২. সংক্রামক অসুখবিসুখ থেকে শরীরকে রক্ষা করে।

৩. ত্বক ও চুল ভাল রাখে। কোলাজেন (এক ধরনের প্রোটিন) তৈরি করতে পারে ভিটামিন সি। কোলাজেন প্রোটিনটি স্বাস্থ্যকর ত্বকের জন্য গুরুত্বপূর্ণ।

৪. ক্ষত দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে।

৫. শরীরের পাশাপাশি মনের জন্যও ভাল ভিটামিন সি। রোজের খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে ভিটামিন সি রাখলে মানসিক চাপ, অবসাদ থেকে রেহাই পাওয়া যায়।

কী কী খাবারে পাবেন ভিটামিন সি?

সাইট্রাস ফল অর্থাৎ লেবুজাতীয় ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। মরসুম বদলের সময় বেশি করে এই ধরনের ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। টম্যাটো, পেয়ারা, ক্যাপসিকাম, স্ট্রবেরি, ব্রকোলি, সর্ষে শাক— ভিটামিন সি-এর ভাল উৎস। পেঁপের মধ্যেও প্রচুর পরিমাণে আছে ভিটামিন সি। কাঁচা পেঁপে এবং পাকা পেঁপে দু’টিই খেতে পারেন।

শরীরে ভিটামিন সি-এর ঘাটতি হলে কী কী সমস্যা হয়?

ভিটামিন সি-এর স্বল্পতায় বেশির ভাগ ভারতীয় মহিলাই ভোগেন। অনেকেই হয়তো জানেন ভিটামিন সি-র অভাবে মুখের ভিতরে ঘা, অতিরিক্ত ঠান্ডা লাগার মতো লক্ষণ প্রকাশ পায়। তা ছাড়া আরও অনেক লক্ষণ আছে। এই ভিটামিন অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট। তাই এর ঘাটতি হলে ভাইরাস বা ব্যাক্টেরিয়া ঘটিত রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে।

ভিটামিন সি-এর অভাব প্রথম টের পাওয়া যায় ত্বকের স্বাস্থ্য হানি হলে। ত্বকের একেবারে বাইরের স্তর বা এপিডার্মিস ক্রমশ অনুজ্জ্বল ও পাতলা হয়ে পড়ে। এই স্তরের নীচে যে রক্তজালক থাকে, তার ক্ষয় শুরু হয়।

দাঁতের গোড়ায় ক্যালসিয়াম জমতে শুরু করে। মাড়ি দুর্বল হয়ে যায়। মাড়ি থেকে রক্ত বেরোতে পারে। ভিটামিন সি-এর স্বল্পতা আপনার হাড়কেও দুর্বল ও ভঙ্গুর করে দেবে। বার বার হাড় ভাঙতে পারে, বেড়ে যায় অস্টিয়োপোরোসিসের আশঙ্কাও। শিশুদের ভিটামিন সি-এর অভাব হলে তো সমস্যা আরও বেশি। হাড়ের গঠন মজবুতই হবে না। ফলে পরবর্তী সময়ে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে।

You might also like!