Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Life Style News

2 years ago

cooking tips: পেঁয়াজ কাটলেই চোখে জল? মেনে চলুন এই ঘরোয়া উপায়

Tears in the eyes when cutting onions? Follow these home remedies
Tears in the eyes when cutting onions? Follow these home remedies

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পেঁয়াজ ছাড়া কোনও আমিষ রান্নাই হয় না। যত বেশি পরিমাণ রান্না, তত বেশি পরিমাণ পেঁয়াজ কাটতে হয়। আর এই পেঁয়াজ কাটতে গেলেই চোখ দিয়ে গড়িয়ে পড়ে জল। পেঁয়াজের ঝাঁঝ চোখে গেলে চোখ হয়ে যায় ঝাপসা। তাহলে উপায়? সেটাই বলা হবে এই প্রতিবেদনে।

১) পেঁয়াজের খোসা ছাড়িয়ে ঘণ্টা খানেক ডিপ ফ্রিজারে ভরে রাখুন। ফ্রিজ থেকে বার করে পেঁয়াজ কাটলে চোখে আর জল আসবে না।

২) পেঁয়াজ কাটার সময়ে যত ধারালো ছুরি ব্যবহার করবেন, ততই কম কাঁদতে হবে। অবাক লাগলেও এই পদ্ধতি কাজ করে। পেঁয়াজের কোষে কম ক্ষতি করে ধারালো ছুরি। তাই খুব বেশি এনজাইম বেরোয় না।

৩) পেঁয়াজের খোসা ছাড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট ঠান্ডা জলেও ডুবিয়ে রাখতে পারেন। এতে সালফেনিক অ্যাসিড ধুয়ে যাবে আর কাটার সময় চোখে জল আসবে না। তবে পেঁয়াজ এ ক্ষেত্রে অনেক পিচ্ছিল হয়ে যায়। তাই ছুরি ব্যবহার করতে হবে সাবধানে।

৪) পেঁয়াজের মূলের দিকটায় সবথেকে বেশি সালফিউরিক যৌগ থাকে। তাই পেঁয়াজ কাটার সময় সবার আগে ওই অংশ টুকু কেটে বাদ দিয়ে দিন।

৫) প্রথমে পেঁয়াজ দু’টুকরো করে কাটা দিকটি ঘুরিয়ে চপিং বোর্ডের উপর রাখুন। কাটা দিকটি উন্মুক্ত থাকলেই সমস্যা হবে।


You might also like!