Breaking News
 
Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি Sumit Roy: ফের আইনি জটিলতায় অভিষেকের প্রাক্তন পিএ! সুমিতের বিরুদ্ধে শোন অ্যারেস্টের পথে পুলিশ

 

Sinus Problem: শীতে সাইনাসের সমস্যায় অতিষ্ঠ? কষ্ট কমাতে মেনে চলুন কয়েকটি টিপস!

Sinus Infection (Symbolic picture)
Sinus Infection (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সাইনাসের লক্ষণ হল নাকের ফুটোর চারপাশটা ফুলে যায়, প্রদাহ হয় এবং শ্বাস নিতে খুবই কষ্ট হয়। নাকের মধ্যে প্রতিবন্ধকতা, মাথা ব্যথা, নাক দিয়ে সারাক্ষণ জল পড়া, মুখ-চোখ ফুলে যেতে দেখা যায়। সাইনাসের সমস্যা আজকালকার দিনে অনেকেরই হয়ে থাকে। কিন্তু এই সমস্যায় সবথেকে বেশি অস্বস্তি হয় শীতকালে। এর কারণে নাকের মধ্যে প্রতিবন্ধকতা, মাথা ব্যথা, বমি বমি ভাব, নাক দিয়ে সারাক্ষণ জল পড়া, মুখ-চোখ ফুলে যেতে দেখা যায়।

এই সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন কয়েকটি টিপস-

১) গরম ফুটন্ত জলের বাষ্পে শ্বাস নেওয়া উপশম দিতে পারে, এতে নাসিকাপথ অনেক পরিষ্কার হয়;

২) নাকের মধ্যে জমে থাকা মিউকাস গলে যায় এবং শ্বাস নেওয়াও অনেক সহজতর হয়ে যায়। দিনে দুবার এরকম গরম জলের বাষ্প শ্বাস নিতে পারেন আপনি;

৩) গরম জলের মধ্যে কর্পূর বা পুদিনা তেল মিশিয়ে ভাপ নিতে পারেন। আদাও এক্ষেত্রে অনেক উপকার দেবে;

৪) আদার রস খেলে এর প্রদাহনাশী উপাদান মাথাব্যথা কমিয়ে দেবে। দিনে তিনবার এরকম আদা দেওয়া চা খেতে পারেন আপনি;

৫) হলুদ দুধ খেলেও অনেকটা উপশম পাবেন আপনি। এতে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং অ্যান্ট-ইনফ্লেমেটরি উপাদান থাকে যা সাইনাসের সমস্যা থেকে রেহাই দেবে;

৬) ভিটামিন সি যুক্ত ফল এবং সবুজ শাকসবজি গ্রহণ করুন। পর্যাপ্ত মাত্রায় জল পান করুন।  

আর শীতকালে এই সমস্যা আরও বেড়ে যায় নানা ধরনের অ্যালার্জি সংক্রমণ, ছত্রাকের সংক্রমণের কারণে। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…