Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Weather Forecst : পারদের ওঠানামা লেগেই রয়েছে, শীতের আমেজও উধাও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১ ফেব্রুয়ারি : শীতের আমেজ একটুও নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বরং ঘন ঘন ওঠানামা করছে তাপমাত্রার পারদ। কখনও তাপমাত্রা বাড়ছে, কখনও আবার এক ধাক্কায় কমে যাচ্ছে। বুধবারও তাপমাত্রার পারদের ওঠানামা অব্যাহত। এদিন তাপমাত্রার পারদ একধাক্কায় অনেকটাই বাড়ল, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি।

শীত যে একেবারেই মালুম হচ্ছে না, তা কিন্তু নয়! ভোরে ও রাতের দিকে হালকা ঠান্ডা থাকছে, তবে কলকাতায় নয় গ্রাম বাংলায়। এদিনও ভোরের দিকে হালকা শীত মালুম হয়েছে, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ঠান্ডা উধাও হয়ে গিয়েছে। সকাল থেকেই আংশিক মেঘলা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। শীতের এই বিদায় বেলায় অবশ্য সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফের আবহাওয়ার ক্ষণিক পরিবর্তন হতে পারে, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব কাটলেই আগামী কয়েক দিন শীতের আমেজ কিছুটা ফিরতে পারে।

You might also like!