Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Weather Forecast : ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ; উষ্ণ হচ্ছে তিলোত্তমা, শীতের বিদায় এবার সময়ের অপেক্ষা

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৮ ফেব্রুয়ারি : শীতের আমেজ কাটছে কাটছে ধীরে ধীরে, কলকাতা-সহ সমগ্র পশ্চিমবঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ। বুধবার ভোরে হালকা শীতের আমেজ থাকলেও, বেলা বাড়তেই ঠান্ডা উধাও হয়ে যায়। শীতের বিদায় এবার শুধুই সময়ের অপেক্ষা। বুধবার মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আবহবিদরা জানিয়েছেন, চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ আরও কিছুটা চড়তে পারে।

মঙ্গলবার ভোরে মাত্রাতিরিক্ত কুয়াশা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। মৃদু ঠান্ডাও ছিল, যদিও বেলা বাড়তেই শীতের আমেজ উধাও হয়ে যায়। আগামী ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টি হবে না। কলকাতার আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। তবে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দার্জিলিং এবং কালিম্পঙের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।

শীতের আনুষ্ঠানিক বিদায়ের প্রাক্কালে তাপমাত্রার উত্থান-পতন জারি থাকবে। আবহবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়াতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ১০ ফেব্রুয়ারি তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে, আগামী ১১ এবং ১২ ফেব্রুয়ারি তাপমাত্রা ফের বাড়বে। এরপর ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি নাগাদ আবার একটু তাপমাত্রা কমে যাওয়া সম্ভাবনা থাকছে। তবে তাপমাত্রা ওঠানামা করলেও, স্বাভাবিকের উপরেই থাকবে। কনকনে শীত ফেরার আর তেমন সম্ভাবনা নেই।


You might also like!