Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Weather Forecast : তাপমাত্রার ওঠানামা অব্যাহত! কলকাতায় ফের নামল পারদ

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২ ফেব্রুয়ারি : রৌদ্রোজ্জ্বল আকাশ। মৃদু হাওয়া। তাপমাত্রার পারদ-পতন। এই তিনয়ের সৌজন্যে বৃহস্পতিবার সকালে ফের হালকা শীত অনুভূত হয়েছে কলকাতায়, হালকা শীত মালুম হয়েছে লাগোয়া জেলাগুলিতেও। বুধবারের বৃদ্ধির পর বৃহস্পতিবার ফের কমল কলকাতার তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, পশ্চিমি ঝঞ্ঝার ফলে বিগত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েছিল রাজ্যে। উত্তুরে হাওয়ার দাপটও ছিল না। তবে, ঝঞ্ঝা কেটে গেলে আবার তাপমাত্রার কমার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতরের অনুমান। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব কাটতে শুরু করবে ধীরে ধীরে। ফলে আগামী কয়েক দিনের মধ্যে শীতের আমেজ কিছুটা ফিরতে পারে, বৃহস্পতিবারই কিছুটা নামল কলকাতার তাপমাত্রা।


You might also like!