Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Congress President Adhir Ranjan Chowdhury:"প্রথম রাউন্ডেই বিরোধীদের পরাজিত করার চেষ্টা", অভিযোগ অধীরের

Congress President Adhir Ranjan Chowdhury
Congress President Adhir Ranjan Chowdhury

 

কলকাতা, ৯ জুন  : পঞ্চায়েত ভোট ঘোষণার পদ্ধতির তীব্র সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, '‘যেভাবে পঞ্চায়েত ভোট ঘোষণা হল, তাতে সরকারের অসৎ উদ্দেশ্য স্পষ্ট। প্রথম রাউন্ডেই বিরোধীদের পরাজিত করার চেষ্টা।”

রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। কংগ্রেস ও বিজেপির আবেদন মঞ্জুর করা হয়েছে। প্রধান বিচারপতির এজলাসে হবে শুনানি। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি ও অনলাইনে মনোনয়ন জমার আবেদন জানানো হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের শাসকদলকে একহাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

অধীরবাবু বলেন, যেভাবে পঞ্চায়েত ভোট ঘোষণা হল, তাতে সরকারের অসৎ উদ্দেশ্য স্পষ্ট। প্রথম রাউন্ডেই বিরোধীদের পরাজিত করার চেষ্টা।" তাঁর প্রশ্ন, "১৫ তারিখের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে, কেন দুপুর ৩টের মধ্যে জমা দিতে হবে ? কেন রাত পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে না।" অধীরের বক্তব্য, "নমিনেশনের সময় কমিয়ে সঙ্কট তৈরি করল তৃণমূল কংগ্রেস। মনোনয়ন জমা দিতে বিরোধীদের সময় লাগে। ভোট পরিচালিত হবে খোকাবাবুর অফিস থেকে। নির্বাচনে কংগ্রেস অংশ নিতে চায়, ভোটে অংশ নেওয়ার জন্য সময় দরকার। রাজ্য সরকারের অঙ্গুলিহেলনে চলছেন রাজ্য নির্বাচন কমিশনার।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…