Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Tribute to Rabindranath : নবান্নে ও বিধানসভায় কবিগুরুকে স্মরণ, বিশ্বকবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

Tribute to Rabindranath (ssymbolic picture)
Tribute to Rabindranath (ssymbolic picture)

 

কলকাতা, ৭ আগস্ট : যথাযোগ্য মর্যাদার সঙ্গেই রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বুধবার রাজ্য সচিবালয় নবান্ন ও বিধানসভায় কবিগুরুকে স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পাশাপাশি নবান্নে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন সমবায় মন্ত্রী অরূপ রায়। রাজ্য সরকারের তরফে এই দুই মনীষির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে। এরপর সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।

এদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার লবিতেও নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় ছাড়াও অন্যান্য সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে কবির প্রতি শ্রদ্ধা জানান। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। সচিবালয়ের কর্মীরাও কবিস্মরণ অনুষ্ঠানে সামিল হন।

You might also like!