Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Weather forecast of kolkata and bengal: হাঁসফাঁস গরমে অতিষ্ঠ তিলোত্তমা, আপাতত দাবদাহ থেকে রেহাই পাবে না দক্ষিণবঙ্গ

Howrah Bridge (File Picture)
Howrah Bridge (File Picture)

 

কলকাতা, ৫ জুন: হাঁসফাঁস গরমে রীতিমতো অতিষ্ঠ তিলোত্তমার স্বাভাবিক জনজীবন। দুপুরের দিকে রাস্তায় বেরোনো দায়, একই পরিস্থিতি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। কলকাতা লাগোয়া দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলা গরমে কাহিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা ও দুই ২৪ পরগনায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। গরমের দাপট থাকবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কিছু দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই অস্বস্তিকর গরম ও গুমোট আবহাওয়া থাকবে। দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি ছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ যখন গরমে নাজেহাল, সেই সময় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…