
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীত পড়ার সাথে সাথে ত্বকের আদ্রতা কমে যায় অনেকটাই ফলে ত্বকদেখতে জৌলুসহীন দেখায়, ত্বক আদ্রতা হারালে শুধু চামড়া কুঁচকে যায় তাই নয় ব্রণ, র্যাশের মত সমস্যা দেখা যায়, ত্বক শুষ্ক হবার ফলে ত্বকে দাগ, ছোপ বা কালচে ভাব ও দেখা যায়। ত্বকের এই সব সমস্যা নির্মূল করতে ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতিতে-
১) আলুর রস
শীত হোক বা গ্রীষ্ম, ঘরে আলু থাকবেই। এই আলুর মধ্যে থাকা স্টার্চ, ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বককে উজ্জ্বল করে তোলে। আলুর খোসা ছাড়িয়ে, গ্রেট করে নিন। ছাঁকনি দিয়ে আলু থেকে রস বের করে, মুখে লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
২) অ্যাপল সিডার ভিনিগার
মুখের দাগ তোলার জন্য এই ভিনিগার দারুণ কাজ করে। তবে মাথায় রাখবেন, অ্যাপল সিডার ভিনিগার কিন্তু সরাসরি মুখে মাখা যায় না। জলের সঙ্গে মিশিয়ে শুধুমাত্র ওই দাগযুক্ত জায়গায় মাখতে পারেন।
৩) লেবু এবং মধু
লেবুর রস এবং মধুর মিশিয়ে মুখের দাগযুক্ত অংশে কিছুক্ষণ মেখে রাখুন। শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।নিমেষেই ফিরে পাবেন আপনার ত্বকের জেল্লা ।
