Breaking News
 
Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা

 

kolkata

2 years ago

Weather Forcast: অনুকূল রয়েছে আবহাওয়া, দক্ষিণ ও উত্তরবঙ্গে আপাতত বৃষ্টিপাত চলবে

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১০ আগস্ট : প্রায় প্রতিদিনই দফায় দফায় বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গেও কমবেশি বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে আগামী ১৩ আগস্ট পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত ১২ আগস্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ১৩ আগস্ট পর্যন্ত বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও হুগলি জেলায় থাকছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলিতে ১২ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।শনিবার সকাল থেকেই মেঘলা ছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ। দক্ষিণ ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায় এদিন সকালেই দফায় দফায় বৃষ্টি হয়েছে।

You might also like!